
রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে কাজের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক মো. জাহিদ কালাম, সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে অনুপস্থিত, উপস্থিতির স্বাক্ষর বইয়ের গরমিলসহ নানান অসঙ্গতি খুঁজে পায়।
এ ছাড়া অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের কাগজপত্র যাচাই-বাছাই করা ছাড়াও চলমান নিম্নমানের প্রকল্প কাজের স্থান পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।
আরটিভি/এমকে




