প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৩৮ পিএম


প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ
ছবি: আরটিভি

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলাজুড়ে ধাপে ধাপে মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান পিভিএম কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission