
জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু হোসানুর রহমান ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার সময় হোসানুর বাড়ির সামনের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমকে/এস




