সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম এ জলিল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস করেন।
এম এ জলিল সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
দীর্ঘদিন যাবৎ এই বিএনপি নেতা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
এদিকে, জেলা বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।
আরটিভি/আইএম





