আ.লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৩৬ পিএম


আ.লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরের পাঁচ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।   

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

তারা পাঁচজনই একটি কলেজে চাকরি করেন।

আরও পড়ুন

সাংবাদিকদের সামনে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা। 

বিজ্ঞাপন

তারা বলেন, ভবিষ্যতে কেউ যেন আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে না জড়ায়।

পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission