ছাত্রীকে যৌন হয়রানি, দল থেকে বহিষ্কার উপজেলা জামায়াতের আমির

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১১ পিএম


ছাত্রীকে যৌন হয়রানি, দল থেকে বহিষ্কার উপজেলা জামায়াতের আমির
ফাইল ছবি

নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াত আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

আরও পড়ুন

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।

বিজ্ঞাপন

নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, মোনায়েন হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission