জাজিরা থানার ওসিকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ নেতার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১২:২০ পিএম


জাজিরা থানার ওসিকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ নেতার
জাজিরা থানার ওসি ও অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিথুন ঢালী। ছবি: সংগৃহীত

শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালী।
 
শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।
 
এর আগে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিদেশি নম্বর থেকে মিথুন ঢালী জাজিরা থানার ওসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জাজিরা থানার ওসি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
ওসি ও জিডি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইনশৃঙ্খলা অস্থির করার জন্য মিথুন ঢালী জাজিরা থানার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে থানা এলাকায় গোপন মহড়া দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে তিনি কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান করেন।
 
নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে, তবে তারা পালিয়ে যায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালীর নাম আসামি হিসেবে রয়েছে। মামলার এজাহারনামীয় ২নং আসামি হিসেবে থাকা অবস্থায় তিনি বিদেশি নম্বর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও উস্কানি প্রদান করেছেন।
 
ওসি বলেন, ২৯ সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য তারা গোপন পাঁয়তারা করছিল। পুলিশের অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে। মামলায় আসামি থাকায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে প্রধান উপদেষ্টা ও আমাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই। আসামিদের ধরা অব্যাহত থাকবে।
 
আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission