প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৪:০০ পিএম


মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাসার লিমন (২৪) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরের দিন ২৬ ডিসেম্বর রামগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত লিমন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে ভুক্তভোগীর বাড়িতে চুরি করতে যান লিমন ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীর মায়ের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন তারা। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে অভিযুক্ত পালিয়ে যান।

রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, গত শুক্রবার ভুক্তভোগীর পরিবার ধর্ষণ মামলা করেছে। তার মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission