৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ০১:০৩ পিএম


৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: আরটিভি

শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৪ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রমের শুরু হয়। আমদানি-রপ্তানি শুরুর ফলে বন্দরের অভ্যন্তরে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন। 

তিনি বলেন, হিন্দু ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। টানা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরের সকল শাখা খুলেছে এবং বেলা সাড়ে ১২ টার পর থেকে ভারত হতে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এতে করে সকল প্রকার কার্যক্রম স্বাববিক হয়েছে। 

আরও পড়ুন

এদিকে আমদানিকৃত সকল প্রকার পণ্য দ্রুত খালাসপূর্বক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করছে হিলি কাস্টমস। 

 

আরটিভি/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission