নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ অক্টোবর ২০২৫ , ০৭:১০ এএম


নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে যাত্রী নিয়ে ভুলতা এলাকার দিকে যাচ্ছিল একটি লেগুনা। পথে মৈকুলী এলাকার বিব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission