বেদে সম্প্রদায়ের মৃতদের কবরস্থে বাধা, মানবাধিকারের চরম লঙ্ঘন!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৫:৪৫ পিএম


বেদে সম্প্রদায়ের মৃতদের কবরস্থে বাধা, মানবাধিকারের চরম লঙ্ঘন!
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বেদে পল্লী

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার অবহেলিত প্রায় দুই থেকে আড়াইশো পরিবারের পাঁচ শতাধিক বেদে সম্প্রদায়ের সদস্য এবার মৃতদের কবরস্থ করতে চরম বাধার মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর পৌর এলাকার আলাকপুরে বসবাসরত বেদে সম্প্রদায়ের সদস্যদের কবরস্থান ব্যবহারে কিছু স্থানীয় বাসিন্দা আপত্তি জানাচ্ছেন। অভিযোগ, নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করে এবং কবরস্থানে নারীরা অবাধে যাওয়া আসা করে। এছাড়া তাদের লোকজনও দিন দিন বাড়ছে। ফলে বাধ্য হয়ে বেদে সম্প্রদায়ের সদস্যরা দূরের বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় লাশ দাফন করতেন, যার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু সম্প্রতি ওই স্থান থেকেও নিষেধাজ্ঞা এসেছে। পরবর্তীতে তারা আলিনগর মাদরাসার কবরস্থানে মৃতদের দাফন শুরু করলেও এখন সেখান থেকেও বাধার মুখে পড়ছেন।

আরও পড়ুন

বেদে সম্প্রদায়ের সরদার নুরুল ইসলাম জানান, আমরা অনেক কষ্টে আছি। জন্ম নিবন্ধনের সমস্যার সমাধান হলেও কবরস্থানের কোনো ব্যবস্থা নেই। সরকারিভাবে একটি গোরস্থান বানিয়ে দিলে আমাদের অনেক উপকার হতো।

বিজ্ঞাপন

এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। তারা মুসলিম ধর্মাবলম্বী হয়েও ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কর্তৃপক্ষের এখনই বিষয়টি দেখা উচিত।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ব্যবস্থা নেয়ার জন্য পৌর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।তাদের জীবনমান উন্নয়নে করতে আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission