রাতের আঁধারে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর... 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ১০:২২ এএম


রাতের আঁধারে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর... 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পেটু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০), মোস্তাকের ছেলে আরিফ (২০) এবং আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।

আরও পড়ুন

এর আগে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরা ব্যক্তি রাতের অন্ধকারে স্লোগান দিচ্ছেন—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়। পরে ভিডিওর সূত্র ধরে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এজাহারনামীয় ও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission