পথে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নারীর কোলে ফুটফুটে সন্তান

আরটিভি নিউজ

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ১০:২৮ এএম


পথে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নারীর কোলে ফুটফুটে সন্তান
পথে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন নারীর কোলে ফুটফুটে সন্তান।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে নবজাতক কন্যাশিশু।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি কন্যাশিশুর জন্ম দেন। তবে কেউ ওই নারীর পরিচয় জানেন না। এতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে বিভিন্ন সময় রাতে লংগরপাড়া উচ্চবিদ্যালয়ের ভবনে ঘুমাতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় হঠাৎ স্কুলে ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে যান। পরে তারা দেখতে পান, ওই নারীর কোলে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবার ও প্রাথমিক সেবা দেন। শিশুটি সুস্থ থাকলেও মানসিক ভারসাম্যহীন মায়ের শারীরিক অবস্থা দুর্বল।

আরও পড়ুন

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী বলেন, বাচ্চা প্রসবের খবর পেয়ে আমরা সামাজিকভাবে শিশুটির আলাদা সেবার ব্যবস্থা করেছি। এমন মানবিক ঘটনায় আমরা সবাই মায়া অনুভব করছি। মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। এখন তাদের সেবা প্রয়োজন।

শ্রীবরদী সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছি। হাসপাতালে সমাজসেবা শাখা রয়েছে। তারাই চিকিৎসা সহায়তা দেবে। এরপর নবজাতক ও ওই নারীর পূনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীবরদী উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হবে। এ ছাড়াও ওই নারীর ঠিকানা সম্পর্কে খোঁজ নিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission