সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৪:২৫ পিএম


সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় তাড়াশ পৌরসভাস্থ বারোয়ারি বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৩৮)। তিনি তাড়াশ দক্ষিণপাড়া গ্রামের মো. রবিউল মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাফিজুর রহমান পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা গরুভর্তি একটি ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এম এম মনসুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জে রেফার করা হয়। কিন্তু স্বজনরা তাকে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

খবর পেয়ে তাড়াশ থানার এসআই খায়ের আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission