১৪৩ দিনেই হাফেজ ৯ বছরের শিশু আরফান

আরটিভি নিউজ

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০২:৩৮ পিএম


১৪৩ দিনেই হাফেজ ৯ বছরের শিশু আরফান
মো. আরফান হোসাইন। সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সী মো. আরফান হোসাইন অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খুদে শিক্ষার্থী মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই অসাধারণ অর্জনে এলাকায় বইছে আনন্দের বন্যা ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। মাত্র ১৪৩ দিনে পুরো কোরআন হেফজ সম্পন্ন করে সে তার পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছে।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। এর আগে সে অধ্যয়ন করেছে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায়। আরফান হোসাইন হচ্ছেন সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন, ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম। হাফেজ মোহাম্মদ আরফান আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, কোরআন হেফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও পরম সৌভাগ্যের বিষয়। রাসুলুল্লাহ (সা.) কোরআন মুখস্থ করার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission