মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার পায়েল আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জ জেলার মেঘলা আক্তার (৩৫)।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ।
আরটিভি/এস




