
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিরাজ মিয়া নামে (৪৫) এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ মিয়া বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়ানো অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগায়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের পক্ষে পুলিশের কাছে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরটিভি/এস




