
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সেতুর উপরে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এ সময় পিছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে মাঈনউদ্দিন নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ও আহত হয় চালকসহ এক যাত্রী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায় গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ




