২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর চরে আটকা লঞ্চ, ঘটনা কী 

আরটিভি নিউজ 

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৯:৪৪ এএম


২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর চরে আটকা লঞ্চ, ঘটনা কী 
ছবি : সংগৃহীত

ঝড়ের কবলে পড়ে প্রায় ২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ। 

শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী একটি ডুবোচরে এ ঘটনা ঘটে।

রাত ৯টার পর এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে কিছু যাত্রী উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপপরিচালক বাবু লাল বৈদ্য গণমাধ্যমকে বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকা গেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারে দুটি লঞ্চ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission