সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ দুই গ্রাম

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৮:৫২ পিএম


চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ দুই গ্রাম
ছবি : সংগৃহীত

কক্সবাজারে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামে পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিন জনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাযা শেষে তাদের দাফন করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), তার মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।

এদিকে দুর্ঘটনার পর ৫ নারী নিহতের খবরে চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে। 

বিজ্ঞাপন

গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী ও শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টিায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন আরও তিনজন।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission