পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি, ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৮:৩০ এএম


পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি, ছেলের হাতে বাবা খুন
সাতকানিয়া থানা।

চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে তার বাবা খুন হয়েছেন। নিহতের নাম আহমদ হোসেন (৫২)। 

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমদ হোসেন নয়াপাড়ার গ্রাম ডাক্তার মো. ইউনুসের বাড়ির জলিল বক্সের ছেলে।

আরও পড়ুন

এলাকাবাসী জানান, উত্তর কাঞ্চনা নয়াপাড়ার গ্রাম ডাক্তার ইউসুফের বাড়ির আহমদ হোসেন এবং ছেলে রিয়াদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতেও বাবা ছেলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে রিয়াদ হোসেন বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ হোসেন পলাতক রয়েছে। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করছে। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ পলাতক রয়েছে। বাবার খুনের ঘটনায় জড়িত ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission