ইলেকট্রনিকসের দোকানে আগুন, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৮:৪৮ এএম


ইলেকট্রনিকসের দোকানে আগুন, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
ধামরাইয়ে ইলেকট্রনিকসের দোকানে আগুন।

ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় আবু সাঈদ নামে এক ব্যবসায়ীর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী আবু সাঈদ। রাত প্রায় ৮টার দিকে শাটারের নিচ দিয়ে ধোঁয়া দেখতে পান পথচারীরা। পরে শাটার ভেঙে আগুনের কুণ্ডলি দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে ইলেকট্রনিকস পণ্য, নগদ টাকা, ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভুক্তভোগী আবু সাঈদের বাবা সোনা মিয়া বলেন, রাতে দোকান বন্ধ করে চলে যাই। এর আধা ঘণ্টা পর আগুনের খবর পাই। এসে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ইলেকট্রনিকস পণ্য। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission