সিএনজিতে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০২:৪২ পিএম


সিএনজিতে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত সিএনজিচালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যায় এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission