
চট্টগ্রামের মিরসরাইয়ে মাহফিলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক মোটরসাইকেল চালক আব্দুল্লাহ (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, কাউছার আলী (১৪), ফখরুল ইসলাম (১৮), আহতরা হলেন, আরমান হোসেন (১৫), মো. মুসলিম (১৭)। তারা সবাই স্থানীয় নয়দুয়ারি মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়দুয়ারি মাদরাসার ৪ শিক্ষার্থী মাদরাসা থেকে মাহফিলে যাচ্ছিল। গাড়ির জন্য সড়কে দাড়ালে দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত হয় আরো দুই জন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে গেলে আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত শিক্ষার্থী কাউছার আলীর চাচা আব্দুল রফিক বলেন, নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলো কাউছার। তার পিতা সন্তানের মৃত্যু খবর শুনলে পাগল হয়ে যাবে। ছোট থেকে বড় আলেম বানানোর জন্য মাদ্রাসায় পড়া লেখা করায়।
টেরিয়াল হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী জানান, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ নামের একজন আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
আরটিভি/এমএ




