ট্রাকচাপায় রাজশাহী কলেজের শিক্ষার্থী নিহত

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৬:০৭ পিএম


ট্রাকচাপায় রাজশাহী কলেজের শিক্ষার্থী নিহত
নাইম ইসলাম। সংগৃহীত ছবি

রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলআরোহী নাইম ইসলাম (২৩) নিহত হয়েছে। নিহত নাইম রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

এই ঘটনায় আহত রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। সাধু পশায় কাঠ ব্যবসায়ী। নাইম রাজশাহী কলেজে অর্নাস তীতৃয় বর্ষের ছাত্র ছিলেন। আর আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে পরবর্তীতে ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয়। 

বিজ্ঞাপন

পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহনকে রামেক হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, একজন আহত। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission