
বান্দরবানের লামায় ট্রাক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল নামে এক ট্রাকচালক মারা গেছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মো. মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
জানা গেছে, পোল্ট্রি খাদ্যসহ মালামাল নিয়ে চালক মোস্তফা কামাল ট্রাক চালিয়ে লামা আসছিলেন। পথিমধ্যে রাত ১০টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাহাড়ি ঢালু পথে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরটিভি/আইএম




