
চট্টগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, একজন নিহতের ঘটনা সত্য। তিন-চারজন আহত হওয়ার খবর আসছে।
তিনি আরও বলেন, আমাদের টিম সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে স্থানীয় রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত যুবক রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
আরটিভি/আইএম




