ভূমিকম্পে বংশালে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০১:৫৮ পিএম


ভূমিকম্পে বংশালে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন
ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় নিহত বাবা-ছেলের জানাজার নামাজ তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি বাবা-ছেলেকে দাফন করা হয়। আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। 

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। তিনি ঢাকার সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। শুক্রবার সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সঙ্গে নিয়ে মাংস কিনতে যান বংশালের কসাইটুলীতে।

ওই সময় হঠাৎ ভূমিকম্পে পাঁচ তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে তাদের দুইজনের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর মারা যায় তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ।

বিজ্ঞাপন

এ বিষয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঢাকায় ভূমিকম্পে আব্দুর রহিম ও তার ছেলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission