চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

আরটিভি নিউজ 

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৬:৪২ পিএম


চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়ায় যাত্রীবাহী বাসচাপায় পাখিভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের কাছারিপাড়ার মৃত রাজু আহমেদের স্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫) এবং একই এলাকার আব্দুর রহমানের ছেলে ভ্যানচালক রমজান (২৮)।

বিজ্ঞাপন

আহতরা হলেন- নিহত পারভীনা খাতুনের পুত্রবধূ আনিকা খাতুন (১৮), ও একই ইউনিয়নের রাজাপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে ইসরাত জাহান (২৬)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে পারভীনা খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরমধ্যে রমজানকে বাইরে নিয়ে যাওয়ার পথের মধ্যেই অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বাকি আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission