পুলিশ দেখে ভয়ে আসামির মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৫:২৬ পিএম


মধ্যরাতে নিজ বাড়িতে পুলিশ দেখে আসামির মৃত্যু
নুর হোসেন বাবু। ছবি: আরটিভি

ফেনীর ফুলগাজীতে পারিবারিক ঘটনায় করা এক মামলার আসামি প্রতিবেশী সৌদি প্রবাসী নুর হোসেন বাবুকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করতে গেলে ভয়ে সেখানে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের প্রতিবেশী নুর হোসেন বাবুকে দুই নম্বর আসামি করা হয়। রোববার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা বাবুকে গ্রেপ্তারে তার বাড়িতে যান। 

এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরবর্তী তার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কেউ অভিযোগ করলেও আইনগত জটিলতা থাকবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission