‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ফেলে পালালেন মাসুদ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৬:২৮ পিএম


‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ফেলে পালালেন মাসুদ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ফেলে পালিয়ে যান মাসুদ নামে একজন।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যায়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলে লেখা ছিল ‘মেইড ইন ইন্ডিয়া’। পালিয়ে যাওয়া মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র-হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে। তবে কেউ আটক হয়নি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission