ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দিলো কারা?

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৫:৫৮ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দিলো কারা
মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভ-ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আগে স্মৃতিস্তম্ভটি শেখ মুজিবুর রহমানের ছিল। গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের ছবিটি ক্ষতিগ্রস্ত হলে সেখানে শহীদ মুগ্ধের ছবি স্থাপন করা হয়। আজ সোমবার সকালে মুগ্ধর ছবিটিতে কালি মাখা অবস্থায় দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ভোররাতে দুর্বৃত্তরা মুগ্ধর ছবিতে কালি মেখে দেয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission