খালেদা জিয়ার সুস্থতা কামনায় বান্দরবানে দোয়া মাহফিল 

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৪:৩১ পিএম


খালেদা জিয়ার সুস্থতা কামনায় বান্দরবানে দোয়া মাহফিল 
ছবি: আরটিভি

বান্দরবানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা শহরের মুক্তমঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা আমাদের সকলের জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই। 

বিজ্ঞাপন

এ সময় বিএনপির নেতা সেলিম রেজা, মো. সাহদাত উল্লাহ, চুনমং মারমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এদিকে পৃথক এক অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেল হিলভিউ সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান সংসদীয় আসনের প্রার্থী সাচিং প্রু জেরী’র উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার ৭৫০ নেতাকর্মীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, মুজিবুবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ জেলার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের নির্যাতিত নেতাকর্মীরা বলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বিগত ১৭ বছরের নির্যাতিত প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি মামলার খরচ বহন করেছেন। তাই রাজপুত্র সাচিং প্রু জেরীকে ৩০০নং আসন বান্দরবানে বিএনপি ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় আমরা আনন্দিত এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission