শিবগঞ্জে পাহারাদারকে চোখ উপড়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৪:০১ পিএম


শিবগঞ্জে পাহারাদারকে চোখ উপড়ে হত্যা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহারাদারের চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহারা দিতেন পিতা তোজাম্মেল হক। রাতে কে কারা চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছে। রোববার ভোরে এক ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে পিতাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, কারো সাথে আমাদের শত্রুতা ছিল না। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপড়ে ফেলা হয়েছে বাম চোখ। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission