ধামরাইয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৫:৫৪ পিএম


ধামরাইয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিত পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণের কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান নিয়েছেন তারা। 

ধামরাই উপজেলায় কর্মরত সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ও পরিবার কল্যাণ সহকারীরা এতে অংশ নেয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, ‘আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি।’

তারা বলেন, ‘একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান মৃদুল বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ শামসুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা এ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, মাসুম আহমেদ, পরিবারকল্যাণ পরিদর্শিকা আফরোজা খানম, পরিবার কল্যাণ সহকারী শাহীন আক্তার প্রমুখ।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission