সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:০৫ এএম


সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। অবরোধের ফলে বকশীগঞ্জ-রৌমারী সড়কের বাট্টাজোড় নতুন বাজারে ২ ঘণ্টা যানজটের সৃষ্টি হয় এবং সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলে এই অবরোধ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন ক্ষুব্ধ কৃষকরা। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দেয়। কৃষকরা তাদের চাহিদামত সার পাচ্ছিলেন না। এতে করে কৃষকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

মঙ্গলবার সকাল থেকে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজারে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার দেওয়ার কথা ছিল। কিন্তু বরাদ্দকৃত সারের তুলনায় বেশি কৃষক সার নিতে আসায় ডিলার রোমান মিয়া সার সরবরাহ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে কৃষকরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সড়ক অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেন তারা। অবরোধের কারণে বকশীগঞ্জ- রৌমারী সড়কে দীর্ঘ ২ কিলোমিটার যানজট দেখা দেয়। পরে জাতীয় পরিচয় পত্র কার্ড দেখে সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

45454

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক আয়তুল্লাহ সাজু, রতনা বেগম, মাহমুদ উজ্জামান, কহিনুর বোগম জানান, আমাদের যা সার প্রয়োজন তার তুলনায় সার পাচ্ছি না। তারা অভিযোগ করে বলেন, ডিলাররা সার দিতে পারছেন না কিন্তু অবৈধ সার বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে চাষাবাদ হুমকির মুখে পড়বে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রতি মাসেই সারের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চাহিদার চেয়ে কৃষকরা বেশি সার দাবি করেন। তাই জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রকৃত কৃষকদের সার সরবরাহ করা হবে। কৃষকরা জমির চাহিদামত সার নিলে কোন সঙ্কট হবে না। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission