পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৪ পিএম


পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ
মাদারগঞ্জ মডেল থানা।

জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতক অজ্ঞাত শিশুর মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে।  সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ এক থেকে দুদিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission