যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:১৫ এএম


যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
বিদ্যুতের লাইন। ছবি: সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য আজ সিলেট নগরীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এমন অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission