৪ মাসের মেয়েসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী, ঘটনা কী?

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৩ এএম


৪ মাসের মেয়েসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী, ঘটনা কী?
নাদিরা বেগম। ছবি: সংগৃহীত

মাদারীপুরে চার মাসের মেয়ে সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়া নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।

বিজ্ঞাপন

জানা গেছে, চার মাসের মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন নাদিরা। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম কালকিনি থানায় গত ১ ডিসেম্বর একটি জিডি করেছেন। 

আরও পড়ুন

মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা সোমবার সকাল ৯টার দিকে বের হন। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission