ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০১:১৪ পিএম


ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩।

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন দুই শিশুসহ আরও চারজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তাদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছেন। 

আরও পড়ুন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission