নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৩ পিএম


নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।

বিজ্ঞাপন

দগ্ধ হওয়ার পর তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা এবং দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, যার ফলে তারা গুরুতরভাবে ঝলসে যান। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন, সকালে নারায়ণগঞ্জের ওই বাসা থেকে গ্যাসের চুলাজনিত আগুনে দগ্ধ চারজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের ১২ শতাংশ, সিমলা আক্তারের ৩০ শতাংশ এবং জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা সকলেই ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission