জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:৫৮ পিএম


জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ (৩৫) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটে।  

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করছেন।

আহতের নাম আপেল মাহমুদ (৩৫), তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ও স্থানীয় জামায়াত নেতা। রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হলেন একই এলাকার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়া। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আপেল মাহমুদ শুক্রবার রাতে বাইরে থেকে বাড়ি ফিরছিলেন। গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলাকাবাসীর দ্রুত এগিয়ে আসায় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রক্তের ছাপসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission