
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান (৮৭) মারা গেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন মতিউর রহমান।
বাদআছর রাজধানীর মহাখালি ডিওএইচএসএ জানাজা শেষে বনানী কবরস্তানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি ছিলেন তিনি।
আরটিভি/আরএ




