সাবেক এমপি এবাদুল করিম আর নেই

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০১:৩০ পিএম


সাবেক এমপি এবাদুল করিম আর নেই
মোহাম্মদ এবাদুল করিম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

এবাদুল করিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবাদুল করিম। পরদিন সোমবার তার অস্ত্রোপচার করা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরদেহের জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান মোক্তার হোসেন।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission