ভাবির সঙ্গে যে অদ্ভূত কাণ্ড ঘটালেন ননদ

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১২:২৮ পিএম


ভাবির সঙ্গে যে অদ্ভূত কাণ্ড ঘটালেন ননদ
রাজবাড়ী থানা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে কামড়ে ভাবির ঠোঁট ছিঁড়ে নিয়েছে ননদ।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পারুলী বেগম উপজেলার বাঘিয়া এলাকার বশীর সরদারের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে প্রায়ই কলহ চলতো পারুলী বেগমের। শনিবার কলহ থেকে ননদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ তার চুলের মুঠি টেনে ধরেন। পাল্টা আঘাত করেন পারুলী বেগম। 

এক পর্যায়ে তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংসসহ উঠে যায়। পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর্তমানে তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। 

চিকিৎসক জানান, ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারি করেছি। কিন্তু পুরো টিস্যু না থাকায় ঠোঁট আর হয়তো আগের অবস্থায় ফিরবে না।

আহত পারুলী বেগম বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য আমি মামলা করব।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission