৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৯:২১ পিএম


৩২ ঘন্টা পর পাওয়া গেল গর্তে নিখোঁজ শিশু সাজিদকে
ছবি: সংগৃহীত

টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে রাজশাহীর তানোরে নিখোঁজ শিশু সাজিদকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।

বিজ্ঞাপন

এর আগে, রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামে।

প্রসঙ্গত, গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে বুধবার দুপুরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission