টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, এক অঙ্কে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৫ এএম


টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, এক অঙ্কে তাপমাত্রা
টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ।

পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ গত চারদিন থেকে বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমেছে। গত ১০ ডিসেম্বর থেকে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেই সঙ্গে ১০-১২ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি রেকর্ড হয়।

সকাল থেকে সূর্যের দেখা মিলেছে তবে কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। সকালে রোদ উঠলেও রোদের তিব্রতা নেই। বিশেষ করে বালু এবং অটোইজিবাইকরা চালকরা পড়েছেন বিপাকে। রাতের বেলায় ঠান্ডার মাত্রা বেড়ে যায় সকালে সূর্য ওঠার আগে প্রচন্ড ঠান্ডার প্রকোপ। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি মেলে জনজীবনে।

বিজ্ঞাপন

রোববার সকালে পঞ্চগড় পৌর এলাকার ইজিবাইকচালক রহিমুল ইসলাম রহমান জানান, বর্তমানে রোদের দেখা দিলেও কনকনে ঠান্ডায় কষ্টে আছি। সন্ধ্যা থেকে শুরু হয় শীত রাতভর প্রচন্ড শীতের প্রকোপ। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।

বালুশ্রমিক এরশাদুল ইসলাম জানান, গরমের দিনে আমরা সকাল ছয়টার দিকে নদীতে নেমে বালু উত্তোলনের কাজ শুরু করতে পারি, কিন্তু বর্তমানে সকাল আটটা পর্যন্ত ঠান্ডার কারণে বালু তুলতে পারি না। আমাদের কাজে বিলম্ব হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেনন্দ্রনাথ রায় জানান, এই মৌসুমে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে গেছে গতকাল। চারদিন থেকে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তবে রোদের দেখা দেওয়ায় কিছুটা স্বস্তি আছে। ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission