
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সিলেটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চত করে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, গত শনি ও রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ, মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, তারা সবাই বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড মামলার আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/একে




