বিজয় দিবসে মোংলায় তিনটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম


বিজয় দিবসে মোংলায় তিনটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোংলার দিগরাজে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ এবং কোস্টগার্ড পশ্চিম জোনের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ ও ‘বিসিজিএস তৌহিদ’ সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এসব জাহাজে যুদ্ধকালীন সরঞ্জাম ব্যবহারের কলাকৌশল, কামান ও অস্ত্রসহ বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখার সুযোগ পান। এ সময় জাহাজে দায়িত্বরত নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দর্শনার্থীদের পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেন।

বিজ্ঞাপন

নৌবাহিনী ও কোস্টগার্ড জানায়, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই বিজয়ের আনন্দ ভাগ করে নিতেই জাহাজগুলো উন্মুক্ত করা হয়। এতে দর্শনার্থীরা সমুদ্র নিরাপত্তায় বাহিনীর ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ-অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত নৌ-পরিবার শিশু নিকেতন এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission