
সাভারের একটি পরিত্যক্ত ভবন থেকে হাত-পা বাঁধা পোড়া ও অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে পৃথক সময় এক নারীসহ তিন জনের মরদেহ পাওয়া গেল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পুড়া মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোন দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ওসি মো. আরমান আলী বলেন, পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে লাশ উদ্ধার করা হয়েছে নিহতের শরীরে আগুনে পোড়া চিহ্ন ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন আগের লাশ, তাই মরদেহে পচন ধরেছে। নিহতের পড়নে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
আরটিভি/এএ




